উত্তরদিনাজপুর

ছাত্র-ছাত্রী ও অভিভাবক-অভিভাবিকাদের সাহায্যার্থে তৃণমূলের সহায়তা কেন্দ্র

সোমবার থেকে শুরু হলো ২০১৮  সালের মাধ্যমিক পরীক্ষা। ইতিমধ্যেই দুপুরের ভালো গরম পড়ে গেছে। আর এই গরমের মধ্যে পরীক্ষা দিতে আসা ছাত্র- ছাত্রী ও অভিভাবক- অভিভাবিকাদের যাতে কোন প্রকার অসুবিধার সন্মূখিন না হতে হয়। সেই কারনে অভিনব উদ্যোগ গ্রহণ করেছে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ ব্লক তৃনমূল কংগ্রেস। মাধ্যমিক পরীক্ষার প্রথম দিন থেকে শুরু করে শেষ দিন পর্যন্ত কালিয়াগঞ্জ ব্লকের ৭ টি মাধ্যমিক পরীক্ষা কেন্দ্র গুলির সামনে খোলা হয়েছে তৃনমূলের সহায়তা কেন্দ্র। যাতে পরীক্ষা দিতে আসা ছাত্র - ছাত্রী থেকে অভিভাবক - অভিভাবিকাদের এই গরমের মধ্যে কোন অসুবিধা না হয়। তাদের জন্য সহায়তা কেন্দ্রে বসার ব্যবস্থা করার পাশাপাশি পানীয় জলের ব্যবস্থা করা হয়েছে। সাথে রয়েছে বিস্কুট। এমন কেউ কোন কারনে অসুস্থ্ হয়ে পড়লে তার জন্য ব্যবস্থা করা হয়েছে প্রাথমিক স্বাস্থ্য সহায়তা। এই সহায়তা কেন্দ্র খুলার জন্য খুশি ছাত্র- ছাত্রীদের অভিভাবক ও অভিভাবিকারা।

        এদিন তৃনমূল ব্লক সভাপতি দধীমোহন দেবশর্মা জানান, তৃনমূল কংগ্রেস সব সময়য়ে মানুষের পাশে দারায়। মূখ্যমন্ত্রী অনুপ্রেরনায়  মাধ্যমিক পরীক্ষা দিতে আসা ছাত্র- ছাত্রী ও অভিভাবক- অভিভাবিকাদের যাতে এই গরমের মধ্যে এদিক ওদিক গিয়ে আশ্রয় নিতে না হয় সেই কারনে ব্লক তৃনমূল কংগ্রেসের পক্ষ থেকে এই সহয়তা কেন্দ্রের ব্যবস্থা করা হয়েছে।