মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এবং পুরাতন মালদা পৌরসভার উদ্যোগে দেড় কোটি টাকা ব্যায়ে তৈরি হচ্ছে দুটি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে। পৌরসভার পৌরপিতা কার্তিক ঘোষ জানান, পুরাতন মালদার পৌরসভার অন্তর্গত ৫ নম্বর ও ১৫ নম্বর ওয়ার্ডে দুটি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র তৈরি হচ্ছে। প্রত্যেকটিতে ৭৫ লক্ষ করে মোট দেড় কোটি টাকা ব্যায় করা হবে স্বাস্থ্য কেন্দ্র দুটি তৈরি করতে। এরপর থেকে পৌরবাসী খুব সহজেই পাবে চিকিৎসা। এই স্বাস্থ্য কেন্দ্রে ডাক্তার, নার্স, অপারেশন থেয়েটার, প্যাথোলজি, ফার্মেসী সমস্ত কিছু সুযোগ সুবিধা থাকবে। এই স্বাস্থ্য কেন্দ্রে দুটি হওয়ায় পৌরবাসীরা চিকিৎসার সুবিধা পাবে এবং উপকৃত হবে বলে জানান তিনি।
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে
https://www.youtube.com/embed/GjROAllRhV8
মালদা