মাত্র ৩ বছরের মেয়ে। পেটের রোগে অসুস্থ। পরিবারের লোকজন ছুটে বেড়াচ্ছে চিকিৎসার জন্য। আর সেই চিকিৎসার টাকা জোগাড় করতে না পারায় আত্মঘাতী হল বাবা। ঘটনাটি ঘটেছে পুরাতন মালদার মঙ্গলবাড়ী অঞ্চলের কামাঞ্চ গ্রামে। নাম জয়ন্ত রাজবংশী (২৭)। তার পরিবার সুত্রে জানা গেছে, মৃত জয়ন্ত রাজবংশী ও তার বাবার বেশকিছু দিন আগে একটি দুর্ঘটনা হয়েছিলো। ফলে তাদের প্রচুর টাকা ক্ষতি হয়। এরপরই ধরা পরে তার তিন বছরের মেয়ের পেটের অসুখ। গতকাল তার স্ত্রী তাদের ৩ বছরের মেয়েকে নিয়ে কলকাতায় যায়। গতকাল রাতে জয়ন্ত রাজবংশী বাড়িতে একা ছিল। আজ সকালে তার বাড়ি থেকে ৫০০ মিটার দূরে একটি আম বাগানে তার ঝুলন্ত দেহ দেখতে পায় এলাকাবাসীরা। পরিবারের দাবী সে মেয়ের চিকিৎসার টাকা জোগাড় করতে না পারায় আত্মহত্যা করেছে সে।
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে
https://www.youtube.com/embed/19QCpb9-zlQ
মালদা