মালদা

গাজোলের কোদুবাড়ি মোড় এলাকায় দুই লড়ির রেষারেষিতে দুর্ঘটনা

দুই লড়ির রেষারেষিতে দুর্ঘটনা। সোমবার দুর্ঘটনাটি ঘটেছে গাজোলের কোদুবাড়ি মোড় এলাকায়। দুর্ঘটনাগ্রস্থ ওই দুটি লড়িকে ঘটনাস্থল থেকে সরিয়ে নিয়ে যায় পুলিশ। 

        জানা গেছে, মালদা থেকে ওই দুই লড়ি নিজেদের মধ্যে রেষারেষি করে রায়গঞ্জের দিকে যাচ্ছিল। পথে গাজোলের কোদুবাড়ি মোড় এলাকায় দ্রুতগতিতে আসার ফলে ওই দুই গাড়ির নিয়ন্ত্রণ হারায় ও একে অপরকে সজোরে ধাক্কা মারে। যদিও ঘটনায় হতাহতের কোন খবর পাওয়া যায়নি। ঘটনাটি জানতে পেরে ঘটনাস্থলে এসে পৌছায় গাজোল থানার পুলিশ। এরপর লড়ি দুটিকে উদ্ধার করে থানায় নিয়ে যায় বলে খবর। 

বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে
https://www.youtube.com/embed/KnzQOVd1CKU