উত্তরদিনাজপুর

শিশু থেকে যুবক-যুবতীদের আধুনিক শিক্ষায় শিক্ষিত করে তুলতে বি.এস.এফের প্রশংসনীয় উদ্যোগ

ভারত-বাংলাদেশ সীমান্তে যুবকদের ভারতীয় সেনাবাহিনীতে যোগদানে উৎসাহিত করার পাশাপাশি ভারত-বাংলা সীমান্ত এলাকায় শিশু থেকে শুরু করে যুবক-যুবতীদের আধুনিক শিক্ষায় শিক্ষিত করে তুলতে প্রশংসনীয় উদ্যোগ গ্রহ্ন করল বি.এস.এফ। 

        জানা গিয়েছে, উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর থানার ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় বি.এস.এফের ১৭১ নম্বর ব্যাটেলিয়ানের ১৩ টি বর্ডার আউট পোস্ট রয়েছে। সম্প্রতি বি.এস.এফের ১৭১ নম্বর ব্যাটেলিয়ানের জওয়ানরা বারোঘরিয়া ও হাটখোলা বর্ডার আউট পোষ্ট এলাকায় পানীয় জল সমস্যা সমাধানে উল্লেখযোগ্য ভুমিকা পালন করেছে। সম্প্রতি বি.এস.এফের ১৭১ নম্বর ব্যাটেলিয়ানের বেলাগাছি বর্ডার আউট পোস্টে অনুষ্ঠিত সিভিক অ্যাকশন প্রোগ্রামের মধ্য দিয়ে পন্ডিতপোতা ১ নং ও মাটিকুন্ডা ২ নং গ্রাম পঞ্চায়েত এলাকার বিভিন্ন স্কুলের ৩২৯ জন শিশুদের মধ্যে পড়াশুনার সামগ্রী বিতরন করা হয়। এছাড়াও ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী পড়ুয়াদের আধুনিক শিক্ষায় শিক্ষিত করে তুলতে বেলাগাছি বর্ডার আউট পোস্টে একটি কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র খোলা হয়েছে। এই কেন্দ্রে ৪ টি কম্পিউটার, ৩০ টি ডেসক ও চেয়ার ও একটি প্রিন্টারও রয়েছে। এই কমপিউটার প্রশিক্ষণ কেন্দ্রে বাইরে থেকে দুই জন শিক্ষক নিয়োগ করা হয়েছে। ওই শিক্ষকদের মাসিক বেতন বি.এস.এফের ১৭১ নম্বর ব্যাটেলিয়ানের পক্ষ থেকে প্রদান করা হবে বলে জানা গেছে। পাশাপাশি সীমান্তবর্তী গ্রামগুলি থেকে ৫৬ জন যুবককে প্রি-রিক্রুটমেন্ট ট্রেনিং সেন্টারের মধ্য দিয়ে সেনাবাহিনীতে যোগদানের উপযুক্ত করে তোলার কাজ শুরু করেছে বিএসএফ। এথেকে সীমান্তবর্তী গ্রামবাসীদের মধ্যে বি.এস.এফের সুসম্পর্ক মজবুত হতে শুরু করেছে। সম্প্রতি বিএসএফের ১৭১ নম্বর ব্যাটালিয়ানের ক্যাম্প পরিচালিত অনুষ্ঠানে হাজির হয়ে ডিআইজি দেবী সরন সিং কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র ও প্রি রিক্রুমেন্ট ট্রেনিং সেন্টারের সূচনা করেন। ওই অনুষ্ঠানে ইসলামপুরের এসডিপিও সোমনাথ ঝা, বিডিও শতদল দত্ত, বি.এস.এফের ১৭১ নম্বর ব্যাটেলিয়ানের কম্যান্ডান্ট রাকেশ সিনাহা ও বি.এস.এফের ১৩৯ নম্বর ব্যাটেলিয়ানের কম্যান্ডন্ট মনোজ কুমার সহ পন্ডিতপোতা-১ ও মাটিকুন্ডা-২ গ্রামপঞ্চায়েতের প্রধান, এলাকার শিক্ষক শিক্ষিকারাও উপস্থিত ছিলেন বলে জানা গেছে।

বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে

https://www.youtube.com/embed/K3klpohdXmE