পঞ্চায়েত নির্বাচনের আগে দক্ষিণ দিনাজপুর জেলা কংগ্রেসে ভাঙন। গত বিধানসভা নির্বাচনে গঙ্গারামপুর বিধানসভা কেন্দ্র থেকে জয়ী হয়েছিলেন কংগ্রেসের বিধায়ক গৌতম দাস। আসন্ন পঞ্চায়েত নির্বাচনের দামামা বেজে ওঠার সাথে সাথে কংগ্রেসের সাথে ছন্দ পতন ঘটল এই বিধায়কের। সোমবার গঙ্গারামপুর বিধানসভা কেন্দ্রের এই বিধায়ক গৌতম দাস কংগ্রেস ছেড়ে যোগ দিলেন তৃণমূল কংগ্রেসে। এদিন দুপুরে বালুরঘাটের দলীয় কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনে একথা ঘোষণা করেন তৃণমূলের জেলা সভাপতি বিপ্লব মিত্র। তিনি দলীয় পতাকা তুলে দিয়ে গৌতম দাসকে তৃণমূলে বরণ করে নেন।
দক্ষিনদিনাজপুর