হেলথ সেন্টার ভাঙচুর করার অভিযোগে দুই যুবককে গ্রেপ্তার করল বৈষ্ণব নগর থানার পুলিশ। বুধবার ধৃত সকলকে মালদা জেলা আদালতে পেশ করা হয়।
জানা যায়, বৈষ্ণব নগর থানার ভগবানপুর এলাকায় একটি হেলথ সেন্টার গড়ে তোলার জন্য সরকারকে জমি দিয়েছিলেন ওই এলাকার বাসিন্দা প্রয়াত বিভুতি দাস। কিন্তু বাবা মারা যাওয়ার পর সেই হেলথ সেন্টারের দখল নিতে উদ্যোগী হয় তার দুই ছেলে স্বপন দাস ও সুকুমার দাস। অভিযোগ হেলথ সেন্টারের দখল নিতে এদিন ভাঙচুর চালানো হয় সেন্টারে। অভিযোগ পেয়ে ঘটনার তদন্ত শুরু করে বৈষ্ণব নগর থানার পুলিশ। জানা গেছে সেই ঘটনার তদন্ত করে স্বপন দাস ও সুকুমার দাসকে গ্রেপ্তার করা হয়। বুধবার ঘটনায় ধৃতদের মালদা জেলা আদালতে পেশ করা হয়েছে বলে খবর।