মালদা

মালদা মেডিক্যালে চিকিৎসাধীন কুশমন্ডির গণধর্ষিতার সাথে দেখা করতে গিয়ে পুলিশের বাধার হাতে পড়লেন সিপিএম সাংসদ মহঃ সেলিম

দক্ষিন দিনাজপুরের কুশমন্ডির গণধর্ষিতার সাথে দেখা করলেন উত্তরদিনাজপুরের বাম সাংসদ তথা সিপিএম নেতা মহঃ সেলিম মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ দেখা করার অনুমতি দিল না। গণধর্ষিতা মাদার হার্ভে সিসিউতে থাকার কারণে অনুমতি দেওয়া হয় নি বলে হাসপাতাল সূত্রে জানা গেছে। পরে ক্ষোভের সাথে সাংবাদিকদের তিনি জানান এ রাজ্যে নিরাপত্তা নেই কোন বাসিন্দার। এ রাজ্যের প্রশাসন অসংবেদনশীল। মুখ্যমন্ত্রীর অপদার্থতা বার বার প্রমাণিত। নিজের অপদার্থ ঢাকার জন্য মিথ্যাচার করছেন তিনি। উত্তরদিনাজপুরের মুখ্যমন্ত্রীর সভাতে এক তরুণী ঢুকে যাওয়া নিয়ে পুলিশ মহলে তোলপাড় হচ্ছে। কিন্তু এ রাজ্যে আইন শৃঙ্খলা তলানিতে তা নিয়ে উদাসীন প্রশাসন থেকে মুখ্যমন্ত্রী। এমনই সমালোচনা করলেন মহঃ সেলিম।

বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে
https://www.youtube.com/embed/088tAXXRTfo