মালদা

প্রাণী সম্পদ বিকাশ ও তৃণমূল কংগ্রেসের যৌথ উদ্যোগে কালিয়াচকে করা হল মুরগীর বাচ্চা বিতরণ

কালিয়াচক ৩ নম্বর ব্লকের গোলাপগঞ্জের একটি মাঠে বৃহস্পতিবার দুপুরে প্রাণী সম্পদ বিকাশ ও তৃণমূল কংগ্রেসের যৌথ উদ্যোগে ২৭৯ জন মহিলাকে ১০ টি করে মুরগীর বাচ্চা বিতরণ করা হল। বাকি ৪৭১ জন মহিলাকে শুক্রবার বৈষ্ণবনগরের প্রমোদ ভবনে মুরগীর বাচ্চা বিতরণ করা হবে। 

        জানা যায়, কালিয়াচক ৩  নম্বর ব্লকের মোট ১৪ টি গ্রাম পঞ্চায়েতের ৭৫০ জন মহিলাকে ১০টি করে মুরগীর বাচ্চা বিতরণ করা হয়।
প্রাণী সম্পদ বিকাশ ও তৃণমূল কংগ্রেসের যৌথ উদ্যোগে। পাশাপাশি এই বাচ্চাগুলি পালন করার জন্য তাদের ট্রেনিং দেওয়া হচ্ছে যাতে ভবিষ্যতে এই
বাচ্চাগুলি বড় করে তুলে তারা ব্যবসা করে নিজেদের আর্থিক সমস্যার সমাধান করতে পারে। এই অনুষ্ঠানের প্রধান উদ্যোক্তা ছিলেন জেলা পরিষদের পূর্ত-কার্য ও পরিবহন দপ্তরের কর্মাধ্যক্ষ দুর্গেশ চন্দ্র সরকার। কালিয়াচক ৩ এর প্রাণী সম্পদ বিকাশের আধিকারিক সত্যজিৎ রায়, বিশিষ্ট সমাজসেবী বিশ্বনাথ রায়, আনিকুল ইসলাম সহ আরও অনেকেই। 
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে 
https://www.youtube.com/embed/dfdjgs24Ppo