উত্তরদিনাজপুর

চিকিৎসাধীন এক রুগীর মাথায় ভেঙে পড়ল সুপার স্পেশালিটি হাসপাতালের ছাদের ফলস সিলিং

হাসপাতালের ছাদের ফলস সিলিং ভেঙে আহত হলো এক বৃদ্ধা রোগিণী। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ সুপার স্পেশালিটি হাসপাতালে।হাসপাতালের সাত তলার ছাদের ফলস সিলিং ভেঙে পরে রোগীনির মাথায়। আহত রোগীণির নাম সুশীলা কর্মকার (৮৪)। এই ঘটনায় ব্যাপক আতঙ্ক দেখা দিয়েছে হাসপাতাল চত্বরে। 

    উদ্বোধনের বছর ঘুরতে না ঘুরতেই দু দুবার ভেঙে পরল রায়গঞ্জ সুপার স্পেশালিটি হাসপাতালের ছাদের চাঙড়। এর আগে গত আগস্ট মাসে
সদ্য নির্মিত হওয়া রায়গঞ্জ সুপার স্পেশালিটি হাসপাতালের দেওয়াল ভেঙে পরেছিল। ওই বার কেউ আহত না হলেও এবার ছাদের চাঙড় ভেঙে আহত
হলেন চিকিৎসাধীন এক মহিলা রোগী। আহত রোগী চুরাশি বছরের বৃদ্ধা সুশীলা দেবী বাথরুম করার জন্য একজনকে সাথে নিয়ে টয়লেটে গেলে আচমকাই ছাদের ফলস সিলিং ভেঙ্গে পরে রোগীণির শরীরে। তার মাথায় বুকে ও হাতে চোট লাগে। এই ঘটনায় ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে হাসপাতালের সার্জিকাল ওয়ার্ডে। হুরমুর করে প্রায় সব রোগীই ওয়ার্ড ছেড়ে বেড়িয়ে পরে। 

    আহত সুশীলা দেবীর ছেলে অজিত কর্মকার বলেন," মা হাসপাতালের এক আয়া মাসীর সাথে বাথরুমে গেলে মায়ের মাথার উপর ছাদের অংশ
ভেঙে পরে। আমরা এখন আতঙ্কিত হয়ে আছি আবার কখন কোথায় ভেঙে পরে "।  হাসপাতালে ফিমেল সার্জিকাল ওয়ার্ডে চিকিৎসাধীন রজন্তী মাহাতো নামে এক রোগী বলেন," আমরা আতঙ্কে এখন বাথরুম যাওয়াই বন্ধ করেছি "।  মাত্র একবছর আগে তৈরি হওয়া নতুন রায়গঞ্জ সুপার স্পেশালিটি হাসপাতালে এই মুহুর্তে চিকিৎসাধীন রোগী ও তাদের আত্মীয় পরিজনদের মধ্যে আতঙ্ক কখন কোথায় হাসপাতালের কোন অংশ ভেঙে পরে! 

    হাসপাতালের সুপার কে পাওয়া যায়নি। হাসপাতালের ভারপ্রাপ্ত সুপার ডাঃ অনুতোষ মাইতি জানিয়েছেন, ওই রোগীণি এখন ভালো ও বিপদমুক্ত
রয়েছেন। বিষয়টি উর্দ্ধতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে 
https://www.youtube.com/embed/luq_JUHXTJU