গোপন সুত্রে খবর পেয়ে মোথাবাড়ি থানার পুলিশ মঙ্গলবার রাতে আগ্নেয়াস্ত্র সহ এক যুবককে গ্রেফতার করে। জানা গিয়েছে, মোথাবাড়ি চৌরঙ্গী মোড় এলাকায় গ্রিন মার্কেটের কাছে এদিন রাতে এক যুবককে সন্দেহজনক ভাবে ঘুরাঘুরি করতে দেখে সন্দেহ হয় পুলিশের। এরপর পুলিশ তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করে জানতে পারে তাঁর বাড়ি কালিয়াচকের সিলামপুর বাহাদুরপুরে। তার নাম আবু বক্কর(২৬)। তার কাছ থেকে পুলিশ উদ্ধার করে একটি পাইপ গান ও একটি কার্তুজ। কি উদ্দেশ্যে সে অস্ত্র রেখেছিল টা এখনো জানা যায়নি। পুলিশ তাকে গ্রেফতার করে মোথাবাড়ি থানায় নিয়ে যায়। বুধবার তাকে মালদা জেলা আদালতে পেশ করে পুলিশ।
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে
https://www.youtube.com/embed/RwvHlxS0518
মালদা