উত্তর মালদাকে বন্যা বিপর্যস্ত এলাকা হিসাবে ঘোষণা সহ ১০ দফা দাবী নিয়ে সোমবার পদযাত্রা ও জেলা শাসকের নিকট ডেপুটেশন দিলেন মালদা জেলা কমিটির ওয়েলফেয়ার পার্টি-অফ ইন্ডিয়া।
উত্তর মালদার বিস্তৃন এলাকা ভয়াবহ বন্যায় বিধ্বস্ত, বাঁধ ভেঙেছে, বেহাল হয়ে পড়েছে রাস্তাঘাট। এতবড় বিপর্যয়ের পরেও মালদা জেলাকে বন্যা উপভুক্ত ঘোষণা করা হল না, জনগণের ত্রাণ পর্যাপ্ত পরিমানে পাওয়া যায়নি এই সমস্ত মোট ১০ দফা দাবী নিয়ে আজ মালদা জেলা কমিটির ওয়েলফেয়ার পার্টি-অফ ইন্ডিয়ার পক্ষ থেকে জেলা শাসকের কাছে ডেপুটেশন জমা দেওয়া হয়। সাতজন জেলা শাসকের কাছে গিয়ে ডেপুটিশন পেশ করে। উপস্তিত ছিলেন মহম্মদ সাহাজান আলি জেলা সভাপতি, মহম্মদ আরফাত আলি সহ সভাপতি, ইউসুব আলি জেলা সম্পদক সফিকুল আলম সহ বহু বানভাসি মানুষ।বর্তমান শাসক দলের বিরুদ্ধে এক গ্রাস ক্ষোভ উগ্লে দেন জেলা সভাপতি মহম্মদ সাহাজান আলি।