মালদা

বিভিন্ন বাহিনীতে যোগদানের জন্য সীমান্তবর্তী এলাকার যুবক-যুবতীদের নিয়ে বি.এস.এফের প্রশিক্ষণ শিবির

সীমান্তবর্তী এলাকার মানুষদের সচেতন করতে ও এলাকার যুবক - যুবতীদের মিলিটারি, বি.এস.এফ সহ বিভিন্ন বাহিনীতে যোগদানের সুবিধার্থে বিশেষ প্রশিক্ষণ শিবিরের আয়োজন। আয়োজন করল বি.এস.এফের ১২২ নম্বর ব্যাটেলিয়ন। আর এই  প্রশিক্ষণ শিবিরটি শুরু হয়েছে মালদা ও দক্ষিণ দিনাজপুর জেলার সীমান্তবর্তী এলাকায়। এই শিবিরে গ্রামের কয়েকশো যুবক - যুবতীরা এই শিবিরে যোগদান করে বলে খবর।   
        
         বি.এস.এফ সূত্রে জানা যায়, পিছিয়ে পড়া সীমান্তবর্তী এলাকার যুবক ও যুবতীরা যে প্রশিক্ষণ নিচ্ছে তাতে  তাদের যে কোন বাহিনীতে যোগদান করার সময় যে শারিরীক পরীক্ষা করা হয় তা পাশ করতে সুবিধা হবে। এর ফলে এলাকার বেকার সমস্যার সমাধানের পাশাপাশি তাদের জীবনমানও উন্নত হবে।