হাতে আর কয়েকটা দিন বাকি এরপরেই শুরু হবে মালদার পুষ্প প্রদর্শনী। কিন্তু তাঁর আগে অকাল বৃষ্টি ও আবহাওয়ার খামখেয়ালিপনায় সমস্যায় পরেছেন মালদার ফুল উৎপাদনকারীরা। মালদার পুষ্পমেলার দিন ধার্য করা হয়েছে আগামী ২৮ শে ডিসেম্বর। কিন্তু এখন দেখা মেলেনি মেলার মুল আকর্ষণ চন্দ্রমল্লিকার। এই সময় প্রায় ৪০ শতাংশ চন্দ্রমল্লিকা ফুলে যাওয়ার কথা সেখানে এখন পর্যন্ত ঠিক করে দেখা মেলেনি কুঁড়ির। ফলে যারা পুষ্পমেলায় নিজেদের বাড়ির বা বাগানের ফুল নিয়ে যান তারা পরেছেন সমস্যায়।
মালদার ফুল উৎপাদক সুভাষ সাটিয়ার জানান, মেলার মুল আকর্ষণ চন্দ্রমল্লিকা। কিন্তু আবহাওয়ার জন্য চন্দ্রমল্লিকার যা অবস্থা তাতে মনে হচ্ছে এবছর মেলা প্রাঙ্গনে পৌঁছাতে পারবে না আমার বাগানের চন্দ্রমল্লিকা। তিনি জানান তাঁর কাছে প্রায় ৮০টি প্রজাতির চন্দ্রমল্লিকা রয়েছে। তাঁর মধ্যে ব্লডোর, এমেথিস, ডারকুলেন্ট, সারলিমনার, উইঞ্চিম, এচিবমেন্ট, ন্যাস্কেল্ডি পিট, ন্যাস্কেল্ডি হোয়াট, হোয়াট লাউড, পিংক লাউড, দেশীয় স্নোবল এই সমস্ত চন্দ্রমল্লিকা ছাড়াও তিনি পিটুনিয়া, ফ্লক্স, করনেসন এই সমস্ত ফুলের তিনি চাষ করে আসছেন পুষ্প প্রদর্শনীর জন্য। প্রায় প্রতিবছর তিনি পুরুস্কার পেয়ে আসছেন পুষ্প প্রদর্শনীতে ফুল প্রদর্শন করে। কিন্তু এবার তিনি হতাশ। হয়তো এবছর পুষ্প প্রদর্শনী থেকে খালি হাতে ফিরতে হবে তাকে বলে তিনি জানান।
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে
https://www.youtube.com/embed/X3DpTKBjjzI