অস্থায়ী সহকর্মীর মৃতদেহ নিয়ে বি এস এন এল দপ্তরে ভাঙচুর। ৩৪ নাম্বার জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ অস্থায়ী শ্রমিক দের আইএনটিটিইউসি সংগঠন। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জে। দপ্তরের গাফিলতি ও উদাসীনতার কারণে মৃত্যু হয়েছে এই অভিযোগ তুলে বি এস এন এল এর রায়গঞ্জ অফিস ভাঙচুর করার পাশাপাশি শিলিগুড়ি মোড়ে ৩৪ নাম্বার জাতীয় সড়ক অবরোধ করল ক্ষুদ্ধ কর্মীরা। অস্থায়ী কর্মীর মৃত্যুর ঘটনায় রায়গঞ্জের ব্যাপক চাঞ্চল্য দেখা দেয় অস্থায়ী কর্মী ও পরিবারের সদস্যদের মধ্যে। মৃত অস্থায়ী কর্মীর নাম কাজল সরকার। তার বাড়ি রায়গঞ্জ শহরের শক্তিনগরে। কেন্দ্রীয় সরকারের বঞ্চনার ফলে এই মৃত্যু ঘটেছে বলে অভিযোগ তুলেছেন শ্রমিক সংগঠন আইএনটিটিইউসির জেলা সভাপতি অরিন্দম সরকার।
জানা যায়, বিএসএনএল এর রায়গঞ্জ ডিভিশনে দীর্ঘদিন ধরে অস্থায়ী কর্মী হিসাবে দপ্তরের বিভিন্ন কাজ করে আসছেন ১৫৪ জন কর্মী। ২০১৬ সাল থেকে তাদের বেতন দেওয়া বন্ধ করে রেখেছে কেন্দ্রীয় সরকারের এই সংস্থাটি। বকেয়া বেতনের দাবিতে ২০১৬ সালের নভেম্বর মাস থেকে আন্দোলন শুরু করে এইসব কর্মীরা। প্রায় অনাহার-অর্দ্ধাহারে-রোগে ভুগে আন্দোলন চালিয়ে যাচ্ছেন কর্মীরা। গতকাল পর্যন্ত আন্দোলন সামিল ছিলেন মৃত কাজল বাবু। গতকাল রাতে নিভে যায় কাজলের জীবনদীপ, থেমে যায় তার বকেয়া বেতনের দাবিতে করা তার আন্দোলন। অর্থের অভাবে কাজল নিজের চিকিৎসা করাতে পারেননি বলে অভিযোগ। কাজলের মৃত্যুর ঘটনায় ক্ষোভে ফেটে পরেন অস্থায়ী কর্মীরা।
তৃনমূলের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসির জেলা সভাপতি অরিন্দম সরকার বলেন, কেন্দ্রীয় সরকারের শ্রমিক কর্মচারীদের প্রতি তীব্র বঞ্চনা এবং নীতিহীনতার কারণে আজকে এই ঘটনা ঘটেছে। দীর্ঘ সময় পড়ে প্রশাসনিক হস্তক্ষেপে অবরোধ ওঠে।
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে
https://www.youtube.com/embed/TbK6iwJUBJk