উত্তরদিনাজপুর

এক নাবালিকা মেয়েকে বিক্রি করার অভিযোগ, ঘটনায় ধৃত জামাইরূপী খদ্দের, চাঞ্চল্য উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জে

বোনের মেয়েকে বিক্রি করার ফন্দি আটলেও পাচারের আগেই ধরা পড়লো জামাইরূপী খদ্দের। উদ্ধার হলো সদ্য মাধ্যমিক দেওয়া নাবালিকা। মামা পালাতে সক্ষম হলেও হরিয়ানার জামাই দীপক কুমার এখন উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ পুলিশের শ্রীঘরে। 

        জানা গেছে রায়গঞ্জের মৌজগা এর বাসিন্দা মদন বর্মন ভিন রাজ্যের কাজ করতে গিয়ে সেখানেই পরিচয় হয় হরিয়ানার বাসিন্দা দীপক কুমারের সাথে। প্রাথমিক ভাবে সেখানেই মদন বর্মন তার বোনের নাবালিকা মেয়েকে বিক্রির সওদা করে আসেন বলে অভিযোগ। সেই কারণেই দিন সাতেক ধরে সেই জামাই রূপী খদ্দের মৌজগাতে এসে হাজির হয়। মামা মদন বর্মন নেমতন্ন করেন বোনের মেয়েকে। সেখানেই দীপকের প্রেমের ফাদে বোনের নাবালিকা মেয়েকে পড়তে সাহায্য করেন মামা মদন বলে অভিযোগ ওঠে। বোনের মেয়ে ফাঁদে পা দেওয়ার পরে নিজের বোনকেও অর্থের লোভ দেখায় মদন বলে অভিযোগ। কিন্তু বাধ সাধে বোন, নাবালিকা মেয়েকে হরিয়ানায় বিয়ে দিতে গররাজি হয় সে। মদন বোনকে শুক্রবার বাড়ি পাঠিয়ে দেয়। পরে শনিবার সকালে দীপকের সাথে ভাগ্নিকে পাঠাবার সময় হাতেনাতে ধরা পড়ে যায়। খবর পেয়ে দুই সেচ্ছাসেবী সংস্থার কর্মীরা ঘটনাস্থলে গিয়ে জামাইরূপী খদ্দের পাকাড়াও করে। সেই সঙ্গে নবালিকাকে উদ্ধার করে নিয়ে আসে রায়গঞ্জ থানায়। বর্তমানে নাবালিকার মায়ের অভিযোগের ভিত্তিতে হরিয়ানার খদ্দের জামাই শ্রীঘরে। যদিও নিজের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছে দীপক কুমার।