মালদা

বিরল প্রজাতির প্যাঁচা উদ্ধার পুরাতন মালদায়

সাত সকালে প্রাত ভ্রমণ করতে গিয়ে উদ্ধার করলেন লক্ষ্মী পেচা। সোমবার এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পরে পুরাতন মালদার সাহাপুরের নাগেশ্বর এলাকায়। জানা যায়, এদিন সকালে প্রতিদিনের মতো প্রাতভ্রমণে বেড় হন ওই এলাকার এক বাসিন্দা গৌরাঙ্গ দেবনাথ। পথে তিনি দেখতে পান বেশ কিছু কাক এক প্যাঁচাকে ঘিড়ে ধরে কামড়াতে। তিনি আহত ওই প্যাঁচাকে উদ্ধার করে নিজের বাড়ি নিয়ে আসেন। গ্রামে খবর পৌছাতেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। প্যাঁচাকে দেখতে ভীড় জমান আশেপাশের বহু মানুষ।

বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে
https://www.youtube.com/embed/vgIHYuMnLJs