মালদা

জমি বিবাদকে কেন্দ্র করে দাদাকে গুলি করার অভিযোগ, ঘটনায় চাঞ্চল্য পুকুরিয়া থানার খেরীপাড়া এলাকায়

জমি বিবাদকে কেন্দ্র করে দাদাকে গুলি করল ভাই। গুলিবিদ্ধ দাদা গুরুতর জখম হয়ে মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনাটি ঘটেছে পুকুরিয়া থানার খেরীপাড়া এলাকায়। আহত দাদার নাম আমজাদ আলী। অভিযুক্ত ফরিজুদ্দিন আলী ঘটনার পর থেকে পলাতক। ঘটনার তদন্ত শুরু করেছে পুকুরিয়া থানার পুলিশ।

        জানা গিয়েছে, পুকুরিয়া থানার খেরীপাড়া এলাকার বাসিন্দা আমজাদ আলীর কিছু চাষযোগ্য জমি রয়েছে। সেই জমিতে হঠাৎ করে বেশ কিছুদিন ধরে দখল করার চেষ্টা করে অপর ভাই ফরিজুদ্দিন আলী। আজ সকালে ওই জমিতে ফরিজুদ্দিন ঢুকে পাটের বীজ ছড়াতে শুরু করে। সেই সময় আমজাদ বাঁধা দিলে তাকে বেধরক মারধর শুরু করে। ঘটনা দেখতে পেয়ে পরিবারের অন্যান্য সদস্যরা বাঁধা দিতে গেলে তাদেরও মারধর শুরু করে বলে অভিযোগ। অভিযোগ সেই সময় আমজাদকে লক্ষ করে গুলি ছুঁড়তে শুরু করে তার ভাই ফরিজুদ্দিন বলে অভিযোগ। সেই গুলি আমজাদের মাথায় লাগে। ঘটনায় গুরুত্বর আহত হয় আমজাদ। তাকে উদ্ধার করে মেডিক্যালে নিয়ে আসা হয়। বর্তমানে আহত দাদা মালদা মেডিক্যালে চিকিৎসাধীন। ঘটনায় ফরিজুদ্দিন সহ পাঁচজনের নামে পুখুরিয়া থানায় অভিযোগ দায়ের করেছে আহতর পরিবার। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

        এবিষয়ে জেলা পুলিশ সুপার অর্নব ঘোষ জানান, রেল লাইনের ধারে থাকা জমি নিয়ে একই পরিবারের বিবাদ, যার কারণে দুই জন আহত রয়েছেন, এর মধ্যে একজন গুলি বিদ্ধ হয়েছেন বলে তিনি জানান।

বিস্তারিত জানতে ক্লিক করুন নিচে লিঙ্কে
https://www.youtube.com/embed/QJj6Qj5YHZU