মালদা

মহানন্দা নদীর বাবলা ঘাট থেকে উদ্ধার এক সদ্যজাত কন্যা সন্তানের মৃতদেহ

সদ্যজাত কন্যা সন্তানের মৃতদেহ উদ্ধার হওয়াকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল মহানন্দা ঘাট সংলগ্ন এলাকায়। ঘটনাটি ঘটেছে মালদার দক্ষিণ বালুচরের বাবলা ঘাটে। শনিবার স্থানীয়রা নদীতে স্মান করতে গিয়ে দেখতে পান এক সদ্যজাত কন্যা সন্তানের মৃতদেহ জলে ভাসছে। ঘটনা জানাজানি হতেই এলাকার মানুষ ভির জমান ওই মৃতদেহটি দেখতে। এরপর খবর দেওয়া হয় পুলিশকে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান ইংরেজবাজার থানার পুলিশ। 

        স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শিশুটির শরীরে নাভিতে এখনো হাসপাতালে ক্লিপ লাগানো রয়েছে। হয়তো কোন নার্সিংহোম বা কোন হাসপাতাল থেকে শিশুটিকে এখানে ফেলে গেছে। বা শিশুটি মারা গেছে তার পরিবারের সদস্যরা তাকে নদীতে ফেলে গেছে। বার বার এই ধরনের ঘটনা উঠে আসায় এলাকার মানুষরা ক্ষোভ প্রকাশ করেছেন।