বকেয়ার ৪ কোটি টাকা তুলতে পৌরসভার নয়া উদ্যোগ। ওয়ার্ডে ওয়ার্ডে খোলা হচ্ছে অনলাইন ট্যাক্স কাউন্টার। মঙ্গলবার ইংরেজ বাজার শহরের ২০ নম্বর ওয়ার্ডে নতুন অনলাইন ট্যাক্স কাউন্টারের উদ্বোধন করলেন ইংরেজ বাজার পৌরসভার ভাইস চেয়ারম্যান বাবলা সরকার।
ইংরেজ বাজার পৌরসভা ২৯ টি ওয়ার্ড রয়েছে । এই ওয়ার্ড গুলিতে সাধারন নাগরিকের বাড়ির পাশাপাশি রয়েছে বিভিন্ন সরকারি দপ্তর। প্রতি বছর পুরসভা এখান থেকে প্রায় ৫ কোটি টাকা আয় করে। পুরসভা চালাতে এই কড়ের ভুমিকা অনস্বীকার্য । কিন্তু গত বছর পুরসভার কড় বাবদ আয় হয়েছে মাত্র ১ কোটি টাকা। স্বাভাবিক ভাবে বকেয়া রয়েছে ৪ কোটি টাকা। সেই বকেয়ার টাকা তুলতে নয়া কৌশল পুরসভার। শহরের প্রত্যেকটি ওয়ার্ডে খোলা হচ্ছে নতুন কড় আদায় কেন্দ্র । এদিন ২০ ওয়ার্ডের কানিমোরে নতুন কড় আদায় কেন্দ্রের উদ্বোধন করেন ভাইস চেয়ারম্যান বাবলা সরকার। ২১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার চৈতালি সরকার প্রথম ট্যাক্স প্রদান করেন এবং সেই ট্যাক্স গ্রহণ করেন ভাইস চেয়ারম্যান। ওয়ার্ডে ওয়ার্ডে কড় সংগ্রহের ব্যবস্থা করার জন্য পুরসভাকে ধন্যবাদ জানিয়েছেন পুরনাগরিকেরা।
এদিকে এই বকেয়া ট্যাক্স আদায় করার বিষয়ে পৌরসভার ভাইস চেয়ারম্যান বাবলা সরকার জানান,পৌরসভার বকেয়া ট্যাক্স তুলতে ও সাধারন মানুষদের সুবিধার্থে পৌরসভা বিভিন্ন ওয়ার্ডে উদ্বোধন করা হল অনলাইন ট্যাক্স কাউন্টার। এর প্রধান উদ্দেশ্যে একটাই বকেয়া ট্যাক্স আদায় করা ও পৌরসভার খরচ, উন্নয়ন ও জনগণের পরিসেবাকে বজায় রাখা।
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে
https://www.youtube.com/embed/4XRqyG_D5Do