উত্তরদিনাজপুর

রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে ধানের ফলন বৃদ্ধির উদ্দেশ্য নিয়ে আয়োজিত হয়ে গেল একটি কর্মশালা

দেশি ধানের ফলন বৃদ্ধি এবং দেশি ধান চাষে রাসায়নিক সারের বদলে জৈবসার ব্যাবহারের উপর জোর দিয়ে এক কর্মশালার আয়োজন। এদিন মূলত কেচো সার প্রয়োগ বিষয়ে ধান চাষীদের নিয়ে একটি কর্মশালার আয়োজন করে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়। রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের বোটানিক্যাল গার্ডেনে এই কর্মশালায় হাতে কলমে চাষিদের কেচো সার তৈরী ও তার প্রয়োগ পদ্ধতি দেখানো হয়। এদিনের এই কর্মশালায় উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়, উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও গবেষকগণ উপস্থিত ছিলেন। এদিন এই কর্মশালার উদ্বোধন করেন রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য্য ডঃ অনিল ভুঁইমালী। তাছাড়া দুই দিনাজপুর ও মালদা জেলার নানা প্রান্তের ধান চাষীরা এদিনের এই কর্মশালায় অংশ গ্রহণ করেন বলে জানা গেছে।

        এবিষয়ে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য্য ডঃ অনিল ভুঁইমালী জানান, ২ বছর আগে এই প্রক্রিয়াটির সূচনা করা হয়েছিল। দুই দিনাজপুর ও মালদা জেলার নানা প্রান্তের কৃষকদের সুবিধার্থে, চিরাচরিত ভাবে ফলনের উৎপাদন বাড়ানোর উদ্দেশ্যে এদিনের এই কর্মশালার আয়োজন করা হয়েছে। শুধু তাই নয় সেই সঙ্গে ওই সকল কৃষকদের কর্মশালায় চাষের ১২ ধরনের পদ্ধতির প্রয়োগেরও প্রশিক্ষণ দেওয়া হচ্ছে বলে তিনি জানান।