শনিবার মহা ধূমধামের সাথে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের এতিহ্যবাহী মা বয়রা কালীর অষ্টধাতু মূর্ত্তি পূজোর আয়োজন করা হয়। এদিন রাত ৮ টায় বাৎসরিক এই পূজোর আয়োজন হয়। ১৯৯৮ সালে বাংলার ২৩ চৈত্র মা বয়রা মাটির মূর্ত্তির বদলে মন্দিরে অষ্টধাতূর মূর্ত্তি স্থাপন করা হয়েছিল। সেই থেকে প্রতিবছর এই দিনে নিয়ম করে মায়ের প্রতিষ্ঠা পূজোর আয়োজন করা হয়। এই পূজো এবারে ২১ বছরে পদার্পন করেছে। কার্তিক মাসের অমাবস্যায় যেভাবে মায়ের পূজা হয়ে থাকে, সেই ভাবেই চৈত্র মাসেও এই প্রতিষ্ঠা পূজার আয়োজন করা হয়। এবারেও প্রতিষ্ঠা পূজোকে ঘিড়ে মন্দির সাজানো হয়েছে। মন্দির সংলগ্ন বালুরঘাট-রায়গঞ্জ রাজ্য সড়কে আলোকসজ্জা লাগানো হয়েছে।
এবিষয়ে মন্দির কমেটির যুগ্ম সম্পাদক বিদ্যুৎ বিকাশ ভদ্র জানান, এবারো নিয়ম মেনে মা বয়রা কালীর ২১তম অষ্টধাতূ মূর্ত্তির পূজোর আয়োজন করা হয়েছে। ১৯৯৮ সালে কয়েক লক্ষ্ টাকা ব্যায়ে মাটির মূর্ত্তির পরিবর্তন করে ৬ ফুটের অষ্টধাতূর মূর্ত্তি স্থাপন হয়েছিল। আর এই থেকেই সারা বছর এই দিন মায়ের আরাধনার আয়োজন করে মন্দির পুজো কমিটি।
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে
https://www.youtube.com/embed/6HBEr1FnrX4